সম্পর্কের স্বচ্ছতা ও বিপরীত লিঙ্গের বন্ধুত্ব: আয়েশা ফারহীন
দিগন্ত জার্নাল ডেস্ক
সম্পর্কে স্বচ্ছতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বৈবাহিক জীবনে। অনেকেই বিয়ের পর স্ত্রীর বিপরীত লিঙ্গের বন্ধুজনিত সমস্যায় পড়েন, যা তখন সহজে সমাধান করা সম্ভব হয় না। তাই লং-টার্ম কমিটমেন্ট বা বিয়ের আগেই কিছু বিষয় স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি, যাতে ভবিষ্যতে ঝামেলা না হয়।
বিপরীত লিঙ্গের বন্ধুত্ব পরকীয়ার একটি প্রধান ক্ষেত্র। গবেষণায় দেখা গেছে, ৫৩.৫% পরকীয়ার ঘটনা ঘটে বিপরীত লিঙ্গের বন্ধুদের সঙ্গেই। কারণ, মানুষ সাধারণত এমন ব্যক্তির প্রতিই দুর্বল হয়, যাকে সে বিশ্বাস করে এবং যার সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে। তাই, একজন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি, যাতে ভবিষ্যতে প্রতারণার সম্ভাবনা কমে যায়।
একজন গবেষক বলেছেন, “Women break rules for the man they like, and make rules for the man they don’t.” অর্থাৎ, নারীরা যাকে পছন্দ করে তার জন্য নিয়ম ভাঙে, আর যাকে অপছন্দ করে তার জন্য নানা নিয়ম তৈরি করে। তাই, যদি আপনার সঙ্গী আপনাকে নিয়ে সন্দেহ বা অপছন্দের ভাব দেখায় এবং কঠিন শর্ত তৈরি করে, তাহলে বিষয়টি ভাবনার কারণ হতে পারে।
যারা এখনো বিয়ে করেননি, তাদের জন্য পরামর্শ—জীবনের সিদ্ধান্ত শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বাস্তবতাকে মাথায় রেখেই নেওয়া উচিত। নিজের আত্মসম্মান বজায় রাখা এবং সুস্থ সম্পর্কের ভিত্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি।
লিখক: শিক্ষার্থী, কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।