সৌদি আরব ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে: প্রিন্স ফয়সাল - দিগন্ত জার্নাল

সৌদি আরব ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে: প্রিন্স ফয়সাল

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

মঙ্গলবার (৫ মার্চ) কায়রোতে অনুষ্ঠিত এক জরুরি আরব লীগ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এই সম্মেলনের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলোর পদক্ষেপ নির্ধারণ করা।

প্রিন্স ফয়সাল বলেন, “সৌদি আরব ইসরাইলের বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা প্রত্যাখ্যান করে।” তিনি গাজা উপত্যকায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তর্জাতিক গ্যারান্টি এবং জাতিসংঘের রেজুলেশন কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “সৌদি আরব দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন জানায়।”

প্রিন্স ফয়সাল জানান, গাজা পুনর্গঠন অবশ্যই সেখানকার জনগণের উপস্থিতিতেই সম্পন্ন করতে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেওয়া নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে।

এছাড়া, তিনি বলেন, “গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যে নজিরবিহীন দুর্ভোগের শিকার হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার এবং গাজা পুনর্গঠনের দাবি জানায়।”

এতে তিনি আশা প্রকাশ করেন যে, এই সম্মেলন যুদ্ধের বিধ্বংসী প্রভাব কমানোর, ফিলিস্তিনে নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ফলাফল বয়ে আনবে।

সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় ফিলিস্তিনি ভূখণ্ড

an adbox will go here