মিশরের প্রস্তাব: গাজা পুনর্গঠনে ৫,৩০০ কোটি ডলারের তহবিল এবং পাঁচ বছরের পরিকল্পনা - দিগন্ত জার্নাল

মিশরের প্রস্তাব: গাজা পুনর্গঠনে ৫,৩০০ কোটি ডলারের তহবিল এবং পাঁচ বছরের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য পাঁচ বছরমেয়াদি একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যার জন্য প্রয়োজন হবে পাঁচ হাজার ৩০০ কোটি ডলারের তহবিল। এই পরিকল্পনার লক্ষ্য হলো গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবন, রাস্তা ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণ করা এবং ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার পরিবেশ তৈরি করা।

সিসির এই প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লিগ ও জাতিসংঘ, এবং সৌদি আরব ও আরব আমিরাতের মতো ধনী উপসাগরীয় দেশগুলো আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে। তবে, তারা হামাসকে সরাসরি সহযোগিতা করবে না, এবং যুক্তরাষ্ট্র চায় গাজা যেন হামাসের নিয়ন্ত্রণে না থাকে।

এই পরিকল্পনার প্রথম দুই বছরে দুই লাখ আবাসিক ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে, এবং পরবর্তীতে ২০৩০ সাল পর্যন্ত আরও দুই লাখ হাউজিং ইউনিট, বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা, হোটেল ও পার্ক নির্মাণের লক্ষ্য রয়েছে। মোট ৩০ লাখ মানুষের থাকার জায়গা তৈরি করার কথা বলা হয়েছে।

এই পরিকল্পনাকে সমর্থন করেছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন, তবে ইসরাইলের পক্ষ থেকে হামাসকে নিরস্ত্র করার দাবি তুলেছে, যা হামাসের জন্য ‘রেড লাইন’ হয়ে উঠেছে। গাজার প্রায় ৭০% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং পুরো অঞ্চল ধ্বংসাবশেষে ঢেকে গেছে।

আগামী মাসে মিশর তহবিল সংগ্রহের জন্য একটি সম্মেলন আয়োজন করবে, তবে সবকিছু এখনো অনিশ্চিত, বিশেষত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আলোচনা চলছে।

an adbox will go here