দ্বিতীয়বার বিস্ফোরিত হলো স্পেসএক্স-এর স্টারশিপ রকেট
আন্তর্জাতিক ডেস্ক:
৭ মার্চ ২০২৫, স্পেসএক্স-এর স্টারশিপ রকেট, যেটি বিশ্বের অন্যতম বৃহত্তম রকেট, উৎক্ষেপণের পরপরই দ্বিতীয়বার বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবার, টেক্সাসের বোকার চিকা থেকে উৎক্ষেপণের কিছু সময়ের মধ্যেই রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আকাশে বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, ক্যারিবিয়ান সাগরের বিভিন্ন দ্বীপে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়তে দেখা গেছে।
স্পেসএক্স জানিয়েছে, মহাকাশে উৎক্ষেপণের সময় রকেটটি “দ্রুত অনির্ধারিতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে” এবং এর সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। এটি স্পেসএক্স-এর স্টারশিপ রকেটের অষ্টম পরীক্ষামূলক মিশন ছিল এবং এটি গত জানুয়ারিতে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের পর দ্বিতীয়বারের মতো বিস্ফোরিত হলো।
বিস্ফোরণের ফলে মায়ামি, ফ্লোরিডা, অরল্যান্ডোসহ বেশ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রকেটের বিস্ফোরণের ফলে বিমান চলাচলে দেরি হয়েছে।
স্পেসএক্স কোম্পানিটি জানিয়েছে, তারা এ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং এর মাধ্যমে রকেটের আরও উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করবে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, রকেটের কয়েকটি ইঞ্জিন নষ্ট হওয়ার পর এই বিস্ফোরণ ঘটে।
এদিকে, স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এখনও এই বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি।