নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন - দিগন্ত জার্নাল

নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক :

মুর্শিদাবাদে নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কমিটিতে আর্কিওলজি বিভাগ, হেরিটেজ বিভাগ এবং মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেটের একজন করে সদস্য থাকবেন।

হাইকোর্ট সূত্র জানায়, এই কমিটি নবাবের সম্পত্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে এবং ৬ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেবে।

রক্ষণাবেক্ষণের অভাবে নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি ভাগীরথী নদীতে তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলে, রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি।

আদালত রাজ্য সরকারের হেরিটেজ সংরক্ষণ উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলে এবং রাইটার্স বিল্ডিং সংক্রান্ত পদক্ষেপ জানতে চায়। প্রধান বিচারপতি বলেন, “হেরিটেজ সংরক্ষণের পরিবর্তে বড় বড় ভবন নির্মাণ করা হচ্ছে, যা ইতিহাস সংরক্ষণের পথে বাধা।”

an adbox will go here