ইসরাইল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিল - দিগন্ত জার্নাল

ইসরাইল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিল

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরাইল। রোববার (৯ মার্চ) ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। এ তথ্যটি এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

এলি কোহেন বলেন, ‘সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব।’ ঘোষণার পরপরই কোহেন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করেন।

এর আগে গত শুক্রবার (৭ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরাইল হামাসের ওপর ধাপে ধাপে চাপ সৃষ্টির পরিকল্পনা করছে। প্রথমে গাজায় পণ্য সরবরাহ বন্ধ করা হবে, আর পরবর্তী ধাপে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হবে।

গত বছরের জুলাই মাসে, ইসরাইল গাজার পানিব্যবস্থা ইসরাইলি বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে সংযুক্ত করে, যাতে গাজার বাসিন্দাদের জন্য প্রতিদিন ২০ হাজার লিটার পানি সরবরাহ করা হয়। এই নীতি ইসরাইলের বৈশ্বিক বৈধতা বজায় রাখার জন্য কার্যকর হয়েছে, জানিয়েছে একটি আইডিএফ সূত্র।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সব জিম্মি মুক্তি দেওয়ার হুমকি দিয়ে বলেছেন, এর প্রতিক্রিয়ায় ইসরাইল যে সিদ্ধান্তই নিক না কেন, আমেরিকা ‘সমর্থন করবে’। তিনি আরও সতর্ক করেছেন, হামাস যদি তা মেনে নিতে অস্বীকার করে, তবে পুনরায় যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে।

an adbox will go here