লাশ নিয়ে ফের রাজনীতি: ইউনুস খানের কবিতায় প্রতিবাদের সুর
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় কবি ইউনুস খান তার নতুন কবিতা “লাশ নিয়ে ফের রাজনীতি”-তে শোক ও প্রতিবাদের মিশ্রণ ঘটিয়েছেন। সম্প্রতি মাগুড়ার শিশু আছিয়ার নির্মম মৃত্যু ও তার পেছনের রহস্যময় পরিস্থিতিকে কেন্দ্র করে তিনি এ কবিতাটি রচনা করেছেন।
শিশু আছিয়ার মৃত্যু ও সংশয়
বগুড়ায় বেশ কয়েকদিন আগে ৮ বছর বয়সী আছিয়াকে তার আপন বড় বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের অভিযোগ ওঠে। ধর্ষণে অভিযুক্ত তার বোন জামাই এবং বোন জামাইয়ের পিতা। ঘটনার পর আছিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া বাংলাদেশ আর্মির হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গতকাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
কবি ইউনুস খান ধারণা করছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এটি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি মনে করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে বহু নারী ও শিশুকে হত্যা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন কোনো রাজনৈতিক কৌশল হিসেবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
কবিতায় প্রতিবাদ ও আহ্বান
“লাশ নিয়ে ফের রাজনীতি” কবিতায় কবি শাসক শ্রেণির দমননীতি, অবিচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। কবিতায় তিনি বলেন:
“লাশ নিয়ে ফের রাজনীতি”
ইউনুস খান
লাশ নিয়ে ফের রাজনীতি কর
চাইনা-রে ভাই আমরা কেউ
চোখে কেবল ঝর্ণা নহর
উতাল পাতাল বইছে ঢেউ।
কদিন আগেই এক জালিমে
করলো মায়ের বুক খালি
সেই বেদনায় আমরা সবাই
বহু ব্যথায় চোখ ডলি।
সামনে আসে আবার যখন
আমার শিশুর লাশ’খানা
কৌশলে কেউ মারলো কি-না
হই ভাবনায় আনমনা!
দিল্লি দাসীর রক্ত যেথায়
ভক্ত যেথায় রয় তাজা
খুন রাঙা ওই মাজলুমানের
আত্মা-শরীর পায় সাজা।
নতুন করে দেশ দখলের
করছে-তো কেউ পায়তারা
জাগরে নতুন বাংলাদেশের
বিপ্লবী আর বীর যারা।
রচনাকাল: ১৩ মার্চ ২০২৫ | ১২ রমজান ১৪৪৬ হিজরি
সমাজে সচেতনতা ও কবির বার্তা
কবি ইউনুস খান মনে করেন, নিরীহ শিশুদের হত্যাকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করা নিন্দনীয়। তিনি সমাজের বিবেকবান মানুষদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
আছিয়ার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি। পাশাপাশি তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন—নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সোচ্চার থাকার।