আল আকসায় দ্বিতীয় জুমায় বাধা, হামাসের নিন্দা - দিগন্ত জার্নাল

আল আকসায় দ্বিতীয় জুমায় বাধা, হামাসের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার আল আকসা মসজিদে প্রবেশে বাধা দেওয়ায় নিন্দা জানিয়েছে হামাস।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের এই পদক্ষেপ ‘ধর্মীয় যুদ্ধের’ শামিল। টানা দ্বিতীয় বছরের মতো মুসল্লিদের নামাজে বাধা দেওয়াকে মুসলিম রীতিনীতির ওপর পরিকল্পিত আক্রমণ ও জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ‘ইহুদিকরণের’ অংশ বলেও দাবি করেছে তারা।

এদিকে, আল-কুদস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী আল আকসা মসজিদে অভিযান চালিয়ে মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে।

an adbox will go here