আদর্শিক বিএনপি চাই, ফ্যাসিবাদের সাথে আপসকামী বিএনপি নয়: ইউনুস খান
দিগন্ত জার্নাল
আমরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে দেখতে চাই—একটি আদর্শিক, শক্তিশালী, দেশপ্রেমিক রাজনৈতিক দল। আমরা দেখতে চাই সেই বিএনপি, যা মমতাময়ী দেশপ্রেমিক নেত্রী খালেদা জিয়ার আদর্শে পরিচালিত হবে, জনগণের অধিকার রক্ষায় আপসহীন থাকবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করবে।
কিন্তু আমরা এমন বিএনপি চাই না, যা ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাঁকা পথে হাঁটবে। আমরা সেই বিএনপি চাই না, যা ধর্মদ্রোহিতার কাতারে এসে সেকুলার রাজনৈতিক ধারা গ্রহণ করবে। আমরা হাইব্রিড ও সুবিধাবাদী নেতাদের প্রভাবিত বিএনপি চাই না, যেখানে আদর্শের চেয়ে স্বার্থ বড় হয়ে দাঁড়াবে।
আমরা এমন বিএনপি চাই না, যা “দেশের চেয়ে দল বড়” স্লোগানকে ধারণ করবে। আমরা জুলাই বিপ্লবে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনে ব্যস্ত বিএনপি চাই না। আমরা চাই না, বিএনপি আপসকামী নীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা সরকার ও তার দলবলের সহানুভূতিশীল শক্তি হয়ে উঠুক।
আমরা সেই বিএনপিকে চাই, যা জনগণের স্বার্থ রক্ষা করবে, দেশপ্রেমকে সর্বোচ্চ স্থান দেবে এবং গণতন্ত্রের প্রকৃত চেতনায় পরিচালিত হবে।
এবার বিএনপি ভাবুক তারা দেশ-জাতিকে কোন বিএনপি উপহার দেবে।