গাজায় ইসরাইলি হামলায় শহীদ আরও ১২ ফিলিস্তিনি, শহীদের সংখ্যা ৫০ হাজার ছাড়াল - দিগন্ত জার্নাল

গাজায় ইসরাইলি হামলায় শহীদ আরও ১২ ফিলিস্তিনি, শহীদের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে নারীও রয়েছেন। সোমবার (২৪ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গাজার চিকিৎসা সূত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে ছয়জন এবং দক্ষিণ গাজার মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় চারজন নিহত হন। এছাড়া, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় দুজন নারীও নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত রবিবার পর্যন্ত গাজার মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২১ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৭৪ জনে পৌঁছেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে হামাস প্রায় ১২০০ মানুষকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়, এর প্রতিবাদে ইসরাইল গাজায় হামলা শুরু করে। দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর গত জানুয়ারিতে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গত ১৮ মার্চ থেকে ফের বিমান হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত সপ্তাহে ৫ দিনে ইসরাইলি বাহিনীর স্থল ও বিমান হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ হাজার ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

an adbox will go here