বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা - দিগন্ত জার্নাল

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বুধবার চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

অভিনন্দন বার্তায় শি জিনপিং উল্লেখ করেছেন, গত অর্ধ শতাব্দীতে, চীন ও বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে সম্পর্ক উন্নত করেছে। দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করেছে, সমতাসম্পন্ন আচরণ করেছে এবং সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, দু’দেশের বিভিন্ন খাতের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, যা দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে।

এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও অভিনন্দন বাণী পাঠিয়েছেন।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। দিবসটি উপলক্ষে বাংলাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে জাতীয় পর্যায়ে আলোচনা সভা, কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

an adbox will go here