ফিলিস্তিনে ঈদ: ইউনুস খান
ফিলিস্তিনের ঈদ ✒️
ইউনুস খান
ফিলিস্তিনের অবুঝ শিশু
প্রশ্নো করে কয়,
বলবে মাগো ঈদের দিনের
খুশি কেমন হয়?
আনন্দ তার কেমন দেখায়
পড়লে নতুন জামা?
তোমার চোখে অশ্রু কেনো,
দাও-না জবাব ও-মা?
পিন্নি সেমাই কই পাওয়া যায়
গোস্ত রুটি সাথে?
আমার মনে ইচ্ছে ভীষণ,
এক সাথে তা খেতে।
মা জননীর অশ্রুধারায়
চোখের পানি ঝরে।
হায়-রে মানুষ, খুব খুশিতে
আছো কেমন করে?
রচনাকাল: ৩০ মার্চ ২০২৫
an adbox will go here