সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস - দিগন্ত জার্নাল

সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দিগন্ত জার্নাল ডেস্ক:

সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া আগামী সপ্তাহে সারা দেশেই বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

an adbox will go here