নতুন শুল্ক ব্যবস্থা নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন। এ নিয়ে গোটা বিশ্বে নতুন করে সমালোচনায় কেন্দ্রবিন্দুে পৌছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশও রয়েছে, যেখানে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে। পূর্বে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ছিল ১৫%।
৩ এপ্রিল ২০২৫, স্থানীয় সময় বিকাল ৪টায় হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই নতুন শুল্ক ব্যবস্থা ঘোষণা করেন। ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক ব্যবস্থা চালু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক ক্ষেত্রে নিজেদের সম্পদশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বের বেশ কয়েকটি দেশ এই শুল্ক আরোপের পর প্রতিক্রিয়া জানিয়ে একে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে, এবং এটি আন্তর্জাতিক বাণিজ্যে একটি বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এশিয়ার দেশগুলোর ওপর শুল্কের হার:
চীন: ৩৪%
ভিয়েতনাম: ৪৬%
তাইওয়ান: ৩২%
ইন্দোনেশিয়া: ৩২%
জাপান: ২৪%
দক্ষিণ কোরিয়া: ২৫%
থাইল্যান্ড: ৩৬%
মালয়েশিয়া: ২৪%
কম্বোডিয়া: ৪৯%
বাংলাদেশ: ৩৭%
ভারত: ২৬%
পাকিস্তান: ২৯%
সিঙ্গাপুর: ১০%
নেপাল: ১০%
ফিলিপাইন: ১৭%
শ্রীলঙ্কা: ৪৪%
মিয়ানমার: ৪৪%
লাওস: ৪৮%