গাজায় গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত হচ্ছে বিশ্বজুড়ে
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ||গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) বিশ্বজুড়ে পালিত হচ্ছে সর্বাত্মক অবরোধ ও ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে এই কর্মসূচির মাধ্যমে ইসরাইলি হা’মলা ও দ’মন-পী’ড়’নের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। কর্মসূচির আহ্বান জানিয়েছে ‘দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’। খবর ওয়াফা নিউজ এজেন্সির।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা সামাজিক মাধ্যমে এই অবরোধের প্রতি সংহতি জানিয়ে অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, এখনই সময় দল-মত নির্বিশেষে রাজপথে নেমে গাজার জনগণের পাশে দাঁড়ানোর।
একজন নেতা লিখেছেন, “আমরা হয়তো গাজায় গিয়ে লড়াই করতে পারছি না, কিন্তু অন্তত নিজ দেশে প্রতিবাদের রাজপথে তো নামতে পারি।”
রোববার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরাইলি অ’ত্যা’চা’রের বিরুদ্ধে বিশ্বজুড়ে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে এবং ইসরাইলের ভয়াবহ নৃ’শং’সতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় নারী-শিশুসহ নিরীহ বেসামরিক মানুষদের হ’ত্যা, লাখো ফিলিস্তিনিকে ঘরছাড়া করা এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে জ’বা’ব’দিহি নিশ্চিত করতে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা জো’র’দা’র করতে হবে।