হা’মা’স যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছেন: ইসরাইলি জি’ম্মিদের ভিডিও বার্তা
আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হা’মা’সের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড শনিবার দুই ইসরাইলি জি’ম্মির একটি ভিডিও প্রকাশ করেছে। এতে তারা ইসরাইল সরকার ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
ভিডিওতে এক জি’ম্মি বলেন, “আমরা মুক্তভাবে নিশ্বাস নিতে চাই, আকাশের চাঁদ-তারা দেখতে চাই। আমাদেরকে বাঁচাও।” তিনি অভিযোগ করে বলেন, “ইসরাইলি সেনাবাহিনী আমাদের ওপর বোমা ফেলেছে, এমনকি আমরা যে ভবনে ছিলাম সেটিতেও হামলা হয়েছে। অথচ আমরা শুধু মুক্তি চাই।”
তিনি আরও জানান, “হা’মা’স যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছেন। তারা বোমার কবল থেকে উদ্ধার করে আবার টানেলের ভেতরে নিরাপদ স্থানে নিয়ে গেছেন।” বন্দিটি জানান, তারা এখন ৩০ মিটার মাটির নিচে একটি টানেলে অবস্থান করছেন, যেখানে সূর্যের আলো নেই।
অন্য এক বন্দি বলেন, “তোমরা সরকারের কথা বিশ্বাস করো না। তারা বলছে হা’মা’সের ওপর চাপ দিচ্ছে, কিন্তু আসলে তারা কেবল বোমা হামলাই চালিয়ে যাচ্ছে। এতে আমরাও আহত হচ্ছি।”
ভিডিওটির শেষাংশে লেখা ছিল: “শুধু যু’দ্ধবি’রতি’ই বন্দিদের মুক্তি দিতে পারে।”
ইসরাইলের হিসাব অনুযায়ী, বর্তমানে গাজায় এখনও প্রায় ৫৯ জন ইসরাইলি জি’ম্মি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত। অন্যদিকে, ইসরাইলি কারাগারে বন্দি রয়েছে প্রায় সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হা’ম’লায় গা’জা’য় ৫০ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইতোমধ্যে গাজায় যু’দ্ধাপ’রা’ধ ও মা’নবতা’বি’রো’ধী অ’পরা’ধে জ’ড়িত থাকার অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রে’ফ’তা’রি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরাইলের বি’রু’দ্ধে গণহ’ত্যা’র মা’মলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।