গাজা-রাফাকে ধ্বংস করে যুদ্ধবিরতি চুক্তির নামে নতুন নাটক সাজাচ্ছে ট্রাম্প–নেতানিয়াহু - দিগন্ত জার্নাল

গাজা-রাফাকে ধ্বংস করে যুদ্ধবিরতি চুক্তির নামে নতুন নাটক সাজাচ্ছে ট্রাম্প–নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, ৮ এপ্রিল ২০২৫ || মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের আল আকসা এবং গাজা উপত্যাকাকে ধ্বংসস্তুপে পরিণিত করে দেয়ার পর নতুন করে যুদ্ধবিরতি চুক্তির নামে আবারো নতুন নাটক শুরু করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার স্থানীয় সময় হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে “যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প”।

ট্রাম্প বলেন, “আমরা জিম্মিদের বের করে আনতে চাই। জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে। তাদের বের করে আনা একটি দীর্ঘ প্রক্রিয়া।” তিনি গাজা উপত্যকাকে “মৃত্যুফাঁদ” হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি একটি বিপজ্জনক এলাকা যা পুনর্নির্মাণের জন্য কয়েক বছর লাগবে। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “আমি বুঝতে পারছি না, ইসরাইল কেন অতীতে গাজা উপত্যকা ছেড়ে দিয়েছে।”

গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের শারীরিক ক্ষতি না হলেও তাদের মানসিক আঘাত গভীর বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি গাজা থেকে মুক্তি পাওয়া ১০ জন জিম্মির সাক্ষাৎকার নিয়েছি, যারা হামাসের নৃশংসতার কথা বলেছেন।”

ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়ে ট্রাম্প বলেন, “আমরা ইসরাইলকে প্রতিবছর ৪ বিলিয়ন ডলার দিচ্ছি এবং এই সহায়তা অব্যাহত থাকবে।” তিনি নিজেকে ইসরাইলের প্রত্যাশা অনুযায়ী ‘সেরা মার্কিন প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “তিনি ইসরাইল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু।” এছাড়া ইসরাইল–যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমাতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে যখন গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় যুদ্ধবিরতির চেষ্টার নামে এই বৈঠক ফিলিস্তিনের গাজা উপত্যকাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে ভিন্ন কোন পরিকল্পনা চলছে কিনা আচ্ছা তাড়াতাড়ি তা নিয়ে উদ্বেগ ও সন্দেহ প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

an adbox will go here