কাশ্মীরে হামলা সাজানো ছিলো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার - দিগন্ত জার্নাল

কাশ্মীরে হামলা সাজানো ছিলো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার

অনলাইন ডেস্ক | দিগন্ত জার্নাল

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। তবে পাকিস্তানের বহু রাজনীতিবিদ পেহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অর্থাৎ সাজানো হামলা বলে মন্তব্য করেছেন এবং এ ঘটনায় সরাসরি ভারতকেই দায়ী করেছেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনাসদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে অশোক কুমার নামে ওই সেনা কর্মকর্তা দাবি করেন, পেহেলগাম হামলার বিভিন্ন দিক থেকে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়।

ভিডিওতে অশোক কুমার বলেন, “আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজ আমি এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগাম হামলা সম্পর্কে জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা এবং মিডিয়ার গল্প সবকিছুই গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিক জীবনে বহু অপারেশন দেখেছি, কিন্তু এটি ছিল একেবারে ভিন্ন। এর লক্ষণগুলো একটি সাজানো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের ইঙ্গিত দেয়—যা বাইরে থেকে জঙ্গি হামলার মতো দেখায়, কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সাজানো হয়ে থাকতে পারে।”

তিনি আরও বলেন, “সবচেয়ে বেদনার বিষয় হলো, হামলার পর আমাদের সৈনিকরা কয়েক ঘণ্টা আহত অবস্থায় পড়ে ছিল, অথচ তাদের সাহায্য করতে কেউ আসেনি। কোনো মেডিকেল টিম, কোনো কমান্ডো অফিসার পর্যন্ত উপস্থিত হয়নি। এটা যেন আগে থেকেই পরিকল্পিত ছিল।”

অশোক কুমার জোর দিয়ে বলেন, “একজন সৈনিক হিসেবে আমার দায়িত্ব শুধু সীমান্ত রক্ষা করা নয়, সত্যকেও রক্ষা করা। ধোঁকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয়। সত্য প্রকাশ হওয়া উচিত, তা যত কঠিনই হোক না কেন।”

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও এবং অশোক কুমারের পরিচয়ের সত্যতা দিগন্ত জার্নাল স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

an adbox will go here