সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত - দিগন্ত জার্নাল

সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। রোববার তার ব্যক্তিগত কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী বাইডেনের শরীরে ক্যানসারের একটি আক্রমণাত্মক রূপ শনাক্ত হয়েছে, যা হাড়েও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্রাবের লক্ষণ অনুভব করার পর তার প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয় এবং শুক্রবার ক্যানসার শনাক্ত হয়। ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হতে পারে বলে জানা গেছে, যা কার্যকর চিকিৎসার সুযোগ তৈরি করতে পারে। বাইডেন ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ করছেন। বর্তমানে তিনি ডেলাওয়্যারের উইলমিংটনে নিজ বাড়িতে অবস্থান করছেন। সিএনএন সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাইডেনের প্রোস্টেটে একটি ছোট নোডিউল পাওয়া গিয়েছিল, যার কয়েকদিন পরই ক্যানসার ধরা পড়ে।

an adbox will go here