ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টি ও ১ নম্বর সতর্ক সংকেত - দিগন্ত জার্নাল

ঢাকাসহ ১৮ জেলায় ঝড়-বৃষ্টি ও ১ নম্বর সতর্ক সংকেত

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) সকালের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ভারি বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কতাও দিয়েছে আবহাওয়া অফিস। সক্রিয় মেঘমালার প্রভাবে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকার কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে।

an adbox will go here