১৪ জেলায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস - দিগন্ত জার্নাল

১৪ জেলায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নদীবন্দরগুলোর জন্য সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সকাল ৯টায় দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিসের এই সতর্কতায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পাশাপাশি নদীপথে চলাচলে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

an adbox will go here