শহিদ গোলাম নাফিজ: বিস্মৃতির দেয়ালে ঠেকা এক নাম
—একটি অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, (২২ মে ২০২৫) আজ শহিদ গোলাম নাফিজের জন্মদিন।
কোনো পত্রিকার পাতায় নেই তার নাম,
কোনো রাজনৈতিক দলের কণ্ঠে নেই তার জন্য একটিমাত্র শ্রদ্ধাবাক্যও।
এই কি আমাদের কৃতজ্ঞতা?
যে তরুণ বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল,
যার রক্তে দ্বিতীয় স্বাধীনতার সূর্য উঠেছিল,
তার জন্মদিনেও নেমে আসে নিঃশব্দতা।
দলগুলো এখন ব্যস্ত কেবল ক্ষমতার ভাগাভাগিতে—
শহিদদের নাম তাদের ব্যস্ততার তালিকায় নেই।
আমরা কি ভুলে গেছি কারা মুক্ত করেছিলো আমাদের?
কারা শৃঙ্খল ভেঙে আমাদের বাকস্বাধীনতার পথ করে দিয়েছিলো?
তাদের নেই কোনো স্মৃতিস্তম্ভ, নেই কোনো পোস্টার,
আছে শুধু বিস্মৃতির দেয়ালে ঠেকা নীরবতা।
শহিদ গোলাম নাফিজ,
তুমি ছিলে বলেই আজ আমরা কথা বলতে পারি।
কিন্তু এই নীরব জাতি তোমার জন্মদিনে মুখে কুলুপ এঁটেছে।
তবুও আমাদের ভিতরে যারা এখনও সত্য ও সাহসকে ভালোবাসে,
তারা তোমাকে মনে রাখবে—প্রতিটি শ্বাসে, প্রতিটি প্রতিবাদে।
তোমাকে শ্রদ্ধা, শহিদ নাফিজ।
তুমি হারাওনি, হারিয়েছে এই জাতির স্মৃতি।