উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের প্রতি অভিনেতা জ্যাক সজলের সমবেদনা - দিগন্ত জার্নাল

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের প্রতি অভিনেতা জ্যাক সজলের সমবেদনা

দিগন্ত জার্নাল ডেস্ক

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা জ্যাক সজল

এই মর্মান্তিক ঘটনার পর যখন হাসপাতালে রক্তশূন্যতা দেখা দেয়, তখন জ্যাক সজল বিকেলে উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত দিতে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন। শুধু তাই নয়, তিনি ১৫ থেকে ১৬ জন নিহতের জানাজা, কাফন ও দাফনের কাজেও সক্রিয়ভাবে সহযোগিতা করেন। মানবিকতার এই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এই তরুণ অভিনেতা।

তিনি এক শোকবার্তায় বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, অভিনেতা জ্যাক সজল ইতোমধ্যে ছোট পর্দায় বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: ‘পাঁজর ৩’, ‘বেলা শেষে তুমি’, ‘কাক’, ‘পাপজন্ম’, ‘গার্মেন্টস যুদ্ধা’, ‘গার্লফ্রেন্ডের ছোট বোন’, ‘রাজা রানী’, ‘জানোয়ার রিটার্নস’, ‘ডাকাতিয়া’, ও ‘প্রবাসীর সুখ’।

an adbox will go here