সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস - দিগন্ত জার্নাল

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস

আবহাওয়া ডেস্ক:

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যার মধ্যে দেশের সাতটি অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর বা (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ইতোমধ্যে দেশজুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। রোববার দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, যেখানে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সোমবারও দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে খুলনা ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

an adbox will go here