শেখ হাসিনার যে কারণে আপিলের সুযোগ থাকছেনা - দিগন্ত জার্নাল

শেখ হাসিনার যে কারণে আপিলের সুযোগ থাকছেনা

শেখ হাসিনা, রায়, মানবতাবিরোধী অপরাধ মামলা, জুলাই গণঅভ্যুত্থান, আপিল নেই, ট্রাইব্যুনাল-১, কনভিকশন ওয়ারেন্ট, রেড নোটিশ, আসামি ,পলাতক

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । সোমবার ,১৭ নভেম্বর ২০২৫

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় দেবে।

প্রসিকিউশন জানিয়েছে—শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক থাকায় তারা আপিল করতে পারবেন না। আইন অনুযায়ী, কেউ আপিল করতে চাইলে তাকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে বা গ্রেপ্তার হতে হবে। পলাতক থাকলে আপিলের সুযোগ নেই।

ট্রাইব্যুনাল চাইলে রায়ের কিছু অংশ সরাসরি প্রচার করা হতে পারে। এ কারণে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসিকিউটর বলেন—নারী বা পুরুষ হওয়ায় রায় প্রদানে কোনো বিশেষ সুবিধা নেই। অপরাধের ধরন দেখে শাস্তি নির্ধারণ করা হবে। যদি শেখ হাসিনা দোষী সাব্যস্ত হন, তাহলে ইন্টারপোলের কাছে কনভিকশন ওয়ারেন্ট পাঠানোর আবেদন করা হবে। এর আগে রেড নোটিশ জারির আবেদনও হয়েছে।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

Home » আপিলের সুযোগ নেই

an adbox will go here