পাকিস্তানে স্টারলি চালু করার অপেক্ষায় ইলন মাস্ক - দিগন্ত জার্নাল

পাকিস্তানে স্টারলি চালু করার অপেক্ষায় ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক পাকিস্তানে তার স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারকে আবেদন করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পাকিস্তানি নেটিজেন সানাম জামালি মাস্কের কাছে আবেদন জানিয়ে বলেন, “স্টারলিঙ্ক পাকিস্তানকে ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সাহায্য করবে।” এরপর মাস্ক নিশ্চিত করেছেন যে, তারা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

পাকিস্তান ২০২৪ সালে ইন্টারনেট বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ১.৬২ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে। স্টারলিঙ্কের মাধ্যমে পাকিস্তানের ইন্টারনেট সেবা উন্নত হলে তা দেশের অর্থনীতি এবং নাগরিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গত বছর দক্ষিণ এশিয়ায় পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ছিল। মিয়ানমার ও সুদানও ইন্টারনেট বিভ্রাটের কারণে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল।

an adbox will go here