জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা করে রায় প্রকাশ - দিগন্ত জার্নাল

জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা করে রায় প্রকাশ

হাইকোর্ট রায়, জাতিসংঘ, প্রতিবেদন, জুলাই ,গণঅভ্যুত্থান, মানবাধিকার, লঙ্ঘন, গেজেট, প্রকাশ, রাষ্ট্রীয় সংরক্ষণাগার, বাংলাদেশ, বিচারব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । বুধবার , ১৯ নভেম্বর ২০২৫

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে হাইকোর্ট ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে স্বীকৃতি দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়।

গত বছরের আগস্টে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনটির বৈধতা ও গুরুত্ব নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের করা রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।

রায়ে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের প্রতিবেদন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ একটি দলিল। এটি ‘জুলাই বিপ্লব–২০২৪’ শিরোনামে গেজেট আকারে প্রকাশ করে জাতীয় আর্কাইভ ও সংশ্লিষ্ট পাবলিক লাইব্রেরিতে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে প্রতিবেদনটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের সচেতনতা, একাডেমিক গবেষণা ও আইনি কাজে সহজলভ্য করার নির্দেশ দেওয়া হয়।

রায়ে আরও উল্লেখ করা হয়, জাতিসংঘের প্রতিবেদন আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক।

Home » ঐতিহাসিক রায়
an adbox will go here