প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের বৈঠক
দিগন্ত জার্নাল ডেস্ক: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।