এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে
দিগন্ত জার্নাল ডেস্ক: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। পূর্বনির্ধারিত সময়ের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে নতুন সময় নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
শিক্ষার্থীরা অনলাইনে ফল দেখতে কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল যাচাই করতে পারবেন। পুনর্নিরীক্ষণের ফল দেখার জন্য নির্ধারিত ওয়েবসাইট: এইচএসসি পুনর্নিরীক্ষণ ফলাফল।
এর আগে শনিবার (২১ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় ফল প্রকাশ করা হবে। পরে নতুন সিদ্ধান্তে সময় চার ঘণ্টা পিছিয়ে বিকেল ৩টা নির্ধারণ করা হয়।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হয়েছে।