শেখ রেহানা, জয় ও পুতুলসহ ২৬৮ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে - দিগন্ত জার্নাল

শেখ রেহানা, জয় ও পুতুলসহ ২৬৮ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে

দিগন্ত জার্নাল ডেস্ক:
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. আলহাজ নামে এক শ্রমিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন মো. আলহাজ। বাদীর অভিযোগ, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী মিছিলে হামলা চালিয়ে আসামিরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করেন। হামলায় গুলিবিদ্ধ হয়ে বাদী গুরুতর আহত হন।

মামলার আসামিদের মধ্যে আছেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের নেতা-কর্মীসহ আরও অনেকে। মামলায় ২০০-৩০০ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানিয়েছেন, আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

an adbox will go here