ড. ইউনুস ভারতের গলার কাঁটা ও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা: পিনাকী
দিগন্ত জার্নাল ডেস্ক: বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু তার এই গ্রহণযোগ্যতা ভারতের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতের মূল পরিকল্পনা হলো তাকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক পরিমণ্ডল থেকে সরিয়ে দেওয়া।
রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য মনে করেন, ভারতের জন্য প্রফেসর ইউনুস একপ্রকার “গলার কাঁটা” হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশে ভারত নিজের একচেটিয়া প্রভাব বজায় রাখতে পারছে না তার জন্যই। ফলে তারা তাকে সরানোর কৌশল হিসেবে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে।
তিনি আরও দাবি করেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ, ভারতের এই পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখছে। তারা ভারতীয় স্বার্থ রক্ষায় একপ্রকার সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
প্রফেসর ইউনুসের অকাল বিদায়: ভারতের পুনঃপ্রতিষ্ঠা?
পিনাকী ভট্টাচার্যের বিশ্লেষণে উঠে এসেছে, যদি কোনোভাবে প্রফেসর ইউনুসকে সরিয়ে দেওয়া যায়, তবে ভারত আবারও তার পুরনো “তালুকদারি” বহাল করতে পারবে। তিনি মনে করেন, এ কারণেই নির্বাচনসহ নানান উপায়ে প্রফেসর ইউনুসকে চাপে ফেলার চেষ্টা চলছে।
তবে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহল কীভাবে এই পরিস্থিতিকে মূল্যায়ন করবে এবং ভবিষ্যতে কী ঘটতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।