মার্কিন সহায়তা স্থগিতে বাংলাদেশে যে প্রভাব পড়ছে
দিগন্ত জার্নাল ডেস্ক:
মার্কিন সহায়তা স্থগিত করার সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, বর্তমানে চলমান প্রকল্পগুলোর কাজ থমকে গেছে এবং অনেক প্রতিষ্ঠান কর্মীদের হোম অফিসে কাজ করার নির্দেশ দিয়েছে।
বিশ্বের বৃহত্তম বিদেশি সহায়তা প্রদানকারী দেশ হিসেবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ৬৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে। তবে ট্রাম্পের আমলে আমেরিকা ফার্স্ট নীতি প্রাধান্য পেলে, একাধিক আন্তর্জাতিক সহায়তা কর্মসূচি স্থগিত করার আদেশ জারি করা হয়। বাংলাদেশকে প্রতিবছর ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হচ্ছিল, যা বিভিন্ন সেক্টরে ব্যবহৃত হয়ে আসছিল, যেমন খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, গণতন্ত্র ও শাসনব্যবস্থা, পরিবেশ, এবং রোহিঙ্গা শরণার্থী সহায়তা।
অবশ্য, রোহিঙ্গাদের খাদ্য সহায়তা প্রকল্পগুলো অব্যাহত থাকবে। তবে অন্যান্য সহায়তা প্রকল্পগুলো থমকে যাওয়ার কারণে বাংলাদেশে অন্তত ৩৫ লাখ মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মনে করছেন, যদি এই স্থগিতাদেশ দীর্ঘস্থায়ী হয়, তবে বাংলাদেশের অর্থনীতিতে এবং প্রান্তিক জনগণের জীবনে ব্যাপক প্রভাব পড়বে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করতে পারে।