সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার - দিগন্ত জার্নাল

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার

দিগন্ত জার্নাল ডেস্ক:
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে রংপুরের প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করা হচ্ছে।

an adbox will go here