কাবার ইমাম হিসেবে ৪২ বছর পূর্ণ করলেন শায়খ সুদাইস - দিগন্ত জার্নাল

কাবার ইমাম হিসেবে ৪২ বছর পূর্ণ করলেন শায়খ সুদাইস

আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ পাঁচ বছর পর রোববার (২ ফেব্রুয়ারি) মসজিদুল হারামে নামাজের ইমামতি করলেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। তিনি সাধারণত মাগরিব, এশা ও ফজরের নামাজে ইমামতি করেন। ৪২ বছর ধরে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

১৪০৪ হিজরি সনের রমজান মাসে, ১৯৮৪ সালে প্রথমবারের মতো কাবা শরিফের ইমামতির দায়িত্ব গ্রহণ করেন শায়খ সুদাইস। এরপর থেকে টানা চার দশকেরও বেশি সময় ধরে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদুল হারামে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সুদাইস বিশ্বব্যাপী তার আবেগপূর্ণ ও হৃদয়গ্রাহী কুরআন তিলাওয়াতের জন্য সুপরিচিত। দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের খতিব ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৯০ সাল থেকে তিনি তার দরদের তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।

তার দীর্ঘ এই সেবাকে মুসলিম বিশ্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। শায়খ সুদাইসের ইমামতির ৪২ বছর পূর্তি উপলক্ষে মুসলিম উম্মাহ তাকে শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছে।

an adbox will go here