গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ১৮২ জন আটক
দিগন্ত জার্নাল ডেস্ক:
গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলামসহ গত দুই দিনে ১৮২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে মেট্রোপলিটন এলাকায় ৭৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ২১ জনসহ মোট ১০০ জন আটক হন। এর আগের রাতে আরও ৮২ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হন।
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলামকে আটক করা হয়। রোববার রাত ১২টার দিকে উপজেলার মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানা-পুলিশ। তিনি সেখানে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি ও হ’ত্যা মা’মলাসহ একাধিক মা’মলা রয়েছে।
এছাড়া গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের আটটি থানায় অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন। জেলা পুলিশের কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ এলাকায় ২১ জনকে আটক করা হয়েছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।