নিজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা জানালেন পিনাকী - দিগন্ত জার্নাল

নিজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা জানালেন পিনাকী

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিশিষ্ট লেখক ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য দাবি করেছেন, একটি গোষ্ঠী তাঁর পরিবারের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে তাঁদের উপর চাপ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। এছাড়া, তাঁর বগুড়ার বাড়িতে হামলা চালিয়ে বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি তাঁর ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন,
“আমার পরিবার আমার কাছে অতি প্রিয়, কিন্তু দেশের মানুষ তার চেয়েও বেশি প্রিয়। আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন। আমরা সভ্য দুনিয়ার নিয়মে এই অপশক্তির মোকাবিলা করব।”

তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান এবং তাঁর পরিবারের নিরাপত্তার জন্য সবার দোয়া কামনা করেন।

ইনকিলাব জিন্দাবাদ।

an adbox will go here