হাসিনা সরকার পতনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই: ডোনাল্ড ট্রাম্প - দিগন্ত জার্নাল

হাসিনা সরকার পতনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশে হাসিনা সরকার পতনে যুক্তরাষ্ট্রের বা মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকের পর দুই রাষ্ট্রপ্রধান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরে সাংবাদিকদের সামনে যৌথ বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের ক্ষমতার পালাবদলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সম্পৃক্ততা ছিল কিনা এবং সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরোসের (জর্জ সোরোসের ছেলে) বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করেন। জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না।

সংবাদ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘অনেকেই বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে, কিন্তু এটা ঠিক নয়। ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছে।’ অন্যদিকে, ট্রাম্প ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন আকর্ষণীয় বাণিজ্য চুক্তির বিষয়টি তুলে ধরেন। বৈঠকে অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা হয়, যেখানে ট্রাম্প আশা প্রকাশ করেন যে ভারত যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েক হাজার অনথিভুক্ত অভিবাসীকে ফিরিয়ে নেবে।

তথ্যসূত্র: এনডিটিভি

an adbox will go here