যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন ছাড়ছে না ইসরাইলি বাহিনী - দিগন্ত জার্নাল

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন ছাড়ছে না ইসরাইলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননে অবস্থান করছে ইসরাইলি সাঁজোয়া যান। যদিও মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কিছু শহর থেকে সেনা প্রত্যাহার করেছে তারা, তবে লেবাননের পাঁচটি সীমান্তে এখনো ইসরাইলি বাহিনী মোতায়েন রয়েছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরাইলি বাহিনী ব্লিদা, ইয়ারুন, মারুন আল-রাস, মাইস আল-জাবাল, হুলা, মারকাবা, ওদিসেহ, কাফারকেলা ও ওয়াজ্জানি শহর থেকে সরে গেছে। সেনামুক্ত এসব এলাকায় লেবাননের সেনাবাহিনী বোমা ও ধ্বংসস্তূপ পরিষ্কার করতে কাজ শুরু করেছে।

এদিকে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) লেবাননের সেনা চেকপয়েন্টের পাশে পোস্ট স্থাপন করে টহল দিচ্ছে। তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো দক্ষিণ লেবাননের পাঁচটি সীমান্ত চৌকিতে ইসরাইলি বাহিনী অবস্থান করছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ অক্টোবর হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। টানা সংঘর্ষে ৪,০০০ লেবাননবাসী নিহত হয়। ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরাইল তখন থেকেই তা উপেক্ষা করে আসছে।

an adbox will go here