গার্ডিয়ান প্রকাশনীর বিক্রয়কেন্দ্রে আগুন, কোটি টাকার বই পুড়ে ছাই - দিগন্ত জার্নাল

গার্ডিয়ান প্রকাশনীর বিক্রয়কেন্দ্রে আগুন, কোটি টাকার বই পুড়ে ছাই

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে গার্ডিয়ান প্রকাশনীর একটি বিক্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুন লাগে, এতে বিক্রয়কেন্দ্রে থাকা সব বই পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রকাশনীর জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা।

তিনি জানান, আনুমানিক ৫টার দিকে তারা খবর পান এবং দ্রুত ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিটকে জানানো হয়। ফায়ার সার্ভিস সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্তারিত জানা যাবে।

an adbox will go here