সিরিয়া নতুব করে গড়ার ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি হয়েছে: আল-শারা - দিগন্ত জার্নাল

সিরিয়া নতুব করে গড়ার ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি হয়েছে: আল-শারা

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, সিরিয়ার পুনর্নির্মাণের জন্য একটি ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি হয়েছে। তিনি এই মন্তব্যটি সিরিয়ার ইসলামপন্থিদের জাতীয় সংলাপে দেন, যা দামেস্কের প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয়।

আল-শারা তার ভাষণে বলেন, “সিরিয়া নিজেকে মুক্ত করেছে এবং এখন নিজেই নিজেকে পুনর্নির্মাণ করবে।” তিনি দেশের স্বার্থে এই ঐতিহাসিক সুযোগটি কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে একত্রিত হতে হবে এবং একতাবদ্ধ হয়ে শক্তি সংগ্রহ করতে হবে। সংলাপে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেমন: অন্তর্বর্তী বিচার ব্যবস্থা, সংবিধান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, ব্যক্তি স্বাধীনতা, সিরিয়ার অর্থনৈতিক মডেল এবং নাগরিক সমাজের ভূমিকা।

আয়োজকদের মতে, এসব আলোচনা শেষে সুপারিশগুলোকে সাংবিধানিক ঘোষণায় পরিণত করা হবে, যা সিরিয়ার নতুন শাসন কাঠামোর মূল নীতিগুলো প্রণয়ন করবে।

এছাড়া, সিরিয়ায় আন্তর্জাতিক কূটনীতিকদের উপস্থিতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, কারণ এই সম্মেলনে জাতিসংঘ এবং অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়নি।

an adbox will go here