জুলাই বিপ্লবে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আগামীকাল বুধবার (৫ মার্চ) জেনেভায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকার কতৃক বাংলাদেশে ঘটে যাওয়া নির্যাতন, নিপীড়ন, দমন-পীড়ন, হামলা-মামলা এবং হত্যাকাণ্ড। যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর উপর ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন ভলকার তুর্ক।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এ অনুষ্ঠানটি জেনেভা থেকে ঢাকা সময় সন্ধ্যা ৬টায় ইউটিউবে https://youtube.com/live/szaCueW3WLs-(লিংক) সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দল সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

সোমবার এক বক্তব্যে ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরবে এবং এটি জবাবদিহিতা, ক্ষতিপূরণ ও মানবাধিকার পরিস্থিতির উত্তরণ ও সংস্কারে ভূমিকা রাখবে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির আপডেট উপস্থাপনকালে তিনি বলেন, “ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র আন্দোলন কঠোর দমন-পীড়নের শিকার হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। দেশ এখন একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে, যেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে জাতিসংঘের স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

an adbox will go here