জুলাই বিপ্লবে সেনাবাহিনীকে সতর্ক করেছিলো জাতিসংঘ: ভলকার তুর্ক - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবে সেনাবাহিনীকে সতর্ক করেছিলো জাতিসংঘ: ভলকার তুর্ক

দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, গত বছরের জুলাই-আগস্টে (জুলাই-বিপ্লব) (বাংলাদেশের গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে দমনপীড়নে অংশ না নিতে সতর্ক করা হয়েছিল।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। উপস্থাপক স্টিফেন সাকারকে ভলকার তুর্ক বলেন, সেনাবাহিনীকে জানানো হয়েছিল যে দমনপীড়নে অংশ নিলে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর যোগ্যতা হারাতে পারে। এ সতর্কতার পর পরিস্থিতির পরিবর্তন হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাতিসংঘের তদন্ত দলের সহায়তা চেয়েছিলেন। এরপর জাতিসংঘ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, যা ছাত্রদের জন্য সহায়ক হয়েছিল।

অনুষ্ঠানে তুর্ক বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি, গাজা, সুদান ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও আলোচনা করেন। ইউএসএআইডির সহায়তা বন্ধের বিষয়ে তিনি বলেন, এতে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের ওপর প্রভাব পড়েছে এবং এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

an adbox will go here