নারীদের অধিকার হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব - দিগন্ত জার্নাল

নারীদের অধিকার হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক :

নারীদের অধিকার নতুন হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বৈষম্য আরও তীব্র হচ্ছে এবং এ ক্ষেত্রে বিশ্ব নীরব থাকতে পারে না।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল টুলগুলো নারীদের কণ্ঠস্বর স্তব্ধ করছে, পক্ষপাতকে বাড়িয়ে তুলছে এবং হয়রানিকে উসকে দিচ্ছে। এছাড়া, নারীদের শরীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

গুতেরেস আরও বলেন, অনলাইন সহিংসতার কারণে বাস্তব জীবনের সহিংসতাও বৃদ্ধি পাচ্ছে। সমান অধিকারকে মূলধারায় আনার পরিবর্তে উগ্রতা ও নারী বিদ্বেষ মূলধারায় জায়গা করে নিচ্ছে, যা সামাজিক ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ।

তিনি বিশ্বকে নারীদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, লিঙ্গ সমতা কেবল ন্যায্যতার বিষয় নয়, এটি ক্ষমতার বিষয়ও। কে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আসন পাবেন এবং কে বাইরে থাকবেন, সেটি নির্ধারণে লিঙ্গ সমতা গুরুত্বপূর্ণ। বৈষম্যমূলক ব্যবস্থা ভেঙে সবার জন্য একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে হবে।

an adbox will go here