ফাহিম পাঠানের উদ্যোগে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী নুরুল আমিনের চিকিৎসা - দিগন্ত জার্নাল

ফাহিম পাঠানের উদ্যোগে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী নুরুল আমিনের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম খান পাঠানের উদ্যোগে জুলাই-আগস্টের আন্দোলনে (জুলাই বিপ্লবে) আহত শিক্ষার্থী নরুল আমিনের চিকিৎসা প্রদান করা হয়েছে।

২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের তাবেদার পুলিশ প্রশাসন এবং আওয়ামী সন্ত্রাসের ছররা গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুরুল আমিন। ২৪ এর ৩ আগস্ট আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে কিছু গুলি অপসারণ করা গেলেও এখনো তার পায়ে ৪০০ থেকে ৫০০ গুলি রয়ে গেছে, যা তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মো. ফাহিম রহমান খান পাঠানের উদ্যোগে তার সুচিকিৎসার আবেদন জানানো হয়। তিনি দ্রুততার সঙ্গে নেত্রকোণা সদর হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করতে বলেন। হাসপাতালের চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে অপারেশন করলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পুরোপুরি সফলতা আসেনি। কিছু গুলি অপসারণ করা সম্ভব হলেও অধিকাংশ গুলি এখনো নরুল আমিনের পায়ে রয়ে গেছে।

উন্নত চিকিৎসার আবেদন করা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সাহসী শিক্ষার্থীর সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং ফাহিম রহমান পাঠানের প্রচেষ্টায় প্রফেসর ইউনূস সরকারের সহায়তায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দ্রুতই প্রদান করা হবে।

an adbox will go here