বিদ্যুৎ বিভাগের নির্দেশনা: গ্রীষ্ম ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিশেষ ব্যবস্থা
দিগন্ত জার্নাল ডেস্ক :
আসন্ন গ্রীষ্ম ও সেচ মৌসুম এবং রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচপাম্প চালু রাখার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচকাজ সম্পাদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার পাশাপাশি দোকান, শপিং মল, পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার ও আলোকসজ্জা পরিহার করতে অনুরোধ করা হয়েছে।
বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটলে, গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিভাগের হটলাইন ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, অন্যান্য হটলাইন নম্বরগুলো হলো: কন্ট্রোল রুম- ০২-৪৭১২০৩০৯, ০১৭৩৯-০০০২৯৩, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৬২০০, ০১৭০৮-১৪৯৫০২, ০১৭০৮-১৪৯৫০৩, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৬৮৯৯, ০২-৮৯০০৫৭৫, ০১৭৯২-৬২৩৪৬৭, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩, ওজোপাডিকো হটলাইন ১৬১১৭, কন্ট্রোল রুম ০২-৪৭৭৭২৪৪৭২, ০১৭৫৫৫৬৮৭৮১।