নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের ডাক দিলেন ইয়ার লাপিদ - দিগন্ত জার্নাল

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের ডাক দিলেন ইয়ার লাপিদ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, “এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যত, এটি আমাদের দেশ। সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে ‘যথেষ্ট হয়েছে!’”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় যুদ্ধ পুনরায় শুরুর পর লাপিদ অভিযোগ করেন যে, নেতানিয়াহুর সরকারের কোনো ‘রেড লাইন’ নেই। এর আগে তিনি নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, “ইসরাইল তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে।”

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় ৪০ হাজার মানুষ জড়ো হয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন। আন্দোলনের মূল কারণ হলো— অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করে জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। এসময় বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। এছাড়া, জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকারও বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন।

an adbox will go here