শেরেবাংলা নগরের ‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল - দিগন্ত জার্নাল

শেরেবাংলা নগরের ‘জিয়া উদ্যান’ নাম পুনর্বহাল

দিগন্ত জার্নাল ডেস্ক :

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’-এর নাম পুনর্বহাল করা হয়েছে। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগরে অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’-এর পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এসে এর নাম ‘চন্দ্রিমা উদ্যান’ রাখলেও ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার পূর্বের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করে।

৭৪ একর জমির ওপর বিস্তৃত এই উদ্যান জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত। এখানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ঘিরে একটি মাজার কমপ্লেক্স নির্মিত হয়েছে, যা প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ও জিয়ারতকারীদের আকর্ষণ করে।

an adbox will go here