মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে অভিনন্দন - দিগন্ত জার্নাল

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে অভিনন্দন

দিগন্ত জার্নাল ডেস্ক:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

বিবৃতিতে মার্কো রুবিও বলেন, “২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।” তিনি আরও বলেন, “বাংলাদেশকে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় যুক্তরাষ্ট্র সমর্থন করে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নেও অংশীদারিত্ব অব্যাহত রাখবে। তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যা জনগণকে তাদের ভবিষ্যত বেছে নেওয়ার সুযোগ করে দেবে।”

তিনি বাংলাদেশি জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের উভয় দেশকে নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।”

an adbox will go here