তাপপ্রবাহের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকাসহ আট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের মধ্যেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বর্তমানে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল মঙ্গলবার (১ মে) ও বুধবার (২ মে) আবহাওয়ার পূর্বাভাসেও উল্লেখ করা হয়েছে, দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে, তবে সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এছাড়া, পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।