ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগের পরিকল্পনা করছেন, দাবি সঞ্জয় রাউতের - দিগন্ত জার্নাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগের পরিকল্পনা করছেন, দাবি সঞ্জয় রাউতের

আন্তর্জাতিক ডেস্ক:

৩ এপ্রিল ২০২৫, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন এবং তার উত্তরসূরি নির্বাচনের আলোচনা অনেক দূর এগিয়েছে বলে দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত।

রাউত জানান, মোদি সেপ্টেম্বরে পদত্যাগ করতে পারেন এবং তার সাম্প্রতিক নাগপুর সফরও এর সাথে সম্পর্কিত। তিনি বলেন, মোদি গত ১০-১১ বছরে আরএসএস সদর দপ্তরে যাননি, তবে এবার তিনি দলের প্রধান মোহন ভাগবতকে বিদায় জানাতে গেছেন।

রাউত আরও দাবি করেন যে, মোদি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে তার অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন এবং আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। তার মতে, মোদির সময় শেষ হয়ে গেছে এবং পরবর্তী বিজেপি নেতা মহারাষ্ট্র থেকে নির্বাচিত হবেন।

এদিকে, বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাউতের দাবিকে অস্বীকার করে বলেছেন, মোদি আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন।

an adbox will go here